বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গের মাখনিয়া গ্রামে শিরণী বিতরণ নিয়ে সংঘর্ষ ॥ আহত ৫০

  • আপডেট টাইম শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের মাখনিয়া গ্রামে শিরনী বিতরণ নিয়ে দুই পক্ষের দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মা নামাজের পর মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেন ফয়জুর রহমান। মিলাদ শেষে শিরনী বিতরণ নিয়ে একই গ্রামের সাদিকুল ইসলামের লোকজনের সাথে ফয়জুল ও আকবর মিয়ার বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ পর উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষে টেটাবিদ্ধ রাজা মিয়া ও রাকিব মিয়াকে সিলেট এমএজি ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়। অপর আহতরা হলেন, জুবেল মিয়া, সোহাগ মিয়া, শামীম মিয়া, সাদেক মিয়া, আহাদ মিয়া, মোছাব্বির, ফয়সল, মোক্তাদির, হারুন মিয়া, জালাল মিয়া, উজ্জল মিয়া, রাহিমুন, আলম মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় যাতে পুনরায় সংঘর্ষের ঘটনা না ঘটে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com