বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কেশবপুর বাজারে নির্বাচনী সভায় জি কে গউছ ॥ দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে

  • আপডেট টাইম শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপির নিকট বাংলাদেশ নিরাপদ, রাষ্ট্রের জনগণ নিরাপদ। বিএনপি জনগণের সেই আস্থা অর্জন করেছে। বিএনপি জনগণের ভালবাসায় সিক্ত হয়ে ৩ বার রাষ্ট্র পরিচালনা করেছে। বিএনপি যখনই জনগণের সামনে যে ওয়াদা করেছে তা পালন করেছে।
তিনি গতকাল শুক্রবার বিকালে কেশবপুর বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন- দীর্ঘ ১৭ বছর পর আবারও দেশে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে। কোনো আবেগে আমাদের ভোট নষ্ট করা যাবে না। আমাদেরকে ভোট সেন্টারে যেতে হবে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। বাংলাদেশের ৬৪ জেলায় সবকটি উপজেলায় ইউনিয়নে মানুষ একাট্টা হয়েছে বিএনপির পক্ষে, ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করে আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবে, ইনশাআল্লাহ। মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com