শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বিএনপি সর্বদা মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী-সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- পারিবারিক ভাবেই এলাকার হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলাম। এখনও আছি। ভবিষ্যতেও থাকব। আওয়ামী লীগের আমলেই দেশের সংখ্যালঘুরা বার বার নির্যাতিত হয়েছে। তাদের বাড়ী-ঘর দখল ও লুটপাট করেছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু সম্প্রদায়ের সুরক্ষার ব্যবস্থা করা হবে। দেশে একমাত্র বিএনপিই পারবে এলাকার হিন্দু সম্প্রদায়সহ দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে। বিএনপি সর্বদা মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলেই এই দেশের সমান নাগরিক, তাই কারও মনে যেন অবহেলা, ভয় বা নিপীড়নের আশঙ্কা না থাকে, এটাই বিএনপির নীতি। ৫ আগষ্ট দেশে সরকার পরিবর্তনের পর চুনারুঘাট-মাধবপুর এলাকায় সনাতন ধর্মাবলম্বী কোনো ব্যক্তি অত্যাচার, নির্যাতন, জুলুম বা সম্পত্তি দখলের ঘটনার শিকার হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে আমাদের নেতাকর্মীরা সতর্কতার সঙ্গে পাশে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। তারেক রহমান দেশের রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, তা বাস্তবায়িত হলে দেশে সমতা, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব হবে। তাই আগামী সংসদ নির্বাচনে দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়কে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য এবং ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
গতকাল সোমবার সন্ধ্যায় মাধবপুরের বেলঘর গ্রামে বিশ্বমঙ্গল হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অনুর্ষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন- সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় বিএনপি অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও করবে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফায় ধর্মীয় স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা, নাগরিক অধিকার ও সাংবিধানিক ভারসাম্য পুনর্গঠনের স্পষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে কেউই নিজেকে অবহেলিত বা দুর্বল ভাববে না।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নেতা এখলাছুর রহমান ভূইয়া, বাবুল রায় প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com