বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

পইলে নির্বাচনী সভায় জি কে গউছ ॥ বিএনপির রাজনীতি করতে হবে ইবাদত মনে করে

  • আপডেট টাইম সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- নির্বাচনে বিজয়ী হতে হলে মহান আল্লাহর দয়া আর জনগণের ভালবাসা লাগবে। জনগণের ভালবাসা পেতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। জনগণকে অসম্মান করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো ব্যবস্থা আর নেই। কারণ রাষ্ট্রের মালিক বাংলাদেশের জনগণ।
তিনি গতকাল রবিবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- বিএনপি আর আওয়ামীলীগ এক জিনিস না। বিএনপির রাজনীতি করতে হবে ইবাদত মনে করে। বিএনপি করে আওয়ামীলীগের মত টাকা ইনকাম করা যাবে না। বিএনপিতে যারাই দলীয় শৃংখলা ভঙ্গ করেছে তারেক রহমান তাদের বহিস্কার করেছেন। অন্যায় আর বিএনপি এক সাথে চলতে পারে না।
তিনি বলেন- বিএনপির রাজনীতি হবে আল্লাহ’র সন্তোষ্টির জন্য, মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, বিএনপির রাজনীতি হবে বেকারত্বের অভিশাপ থেকে যুব সমাজকে মুক্তির রাজনীতি, কৃষকের জন্য ন্যায্যমূল্যে সার, জ্বালানি ও বীজ নিশ্চিত করার রাজনীতি। আমাদের রাজনীতি হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রার রাজনীতি। আমাদের রাজনীতি হবে মায়েদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মাতৃত্বকালিন ভাতা, মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করার রাজনীতি। আমাদের রাজনীতি হবে মসজিদ মন্দির উন্নয়নের মাধ্যমে মানুষের দোয়ায় থাকা। আমাদের রাজনীতি হবে চাঁদামুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলা।
সভার শুরুতেই সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হককে স্মরণ করে জি কে গউছ বলেন- আমার জীবনে মানব সৃষ্ট যত বিপদ এসেছে সৈয়দ আহমুদুল হক একজন অভিভাবক হিসেবে আমার পাশে থেকেছেন, দোয়া করেছেন, সাহস যুগিয়েছেন। তিনি ছিলেন দল মতের উর্ধ্বে সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ। তিনি মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করেছেন। মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নছিব করেন।
তিনি বলেন- ২০০৮ সালে ১/১১ সরকারের মঈন উদ্দিন ফখরুদ্দিনের চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামীলীগ ক্ষমতায় এসে ভুলে গেলো এই দেশের মানুষের সংস্কৃতি ভ্রাতৃত্ববোধ। শুরু করল প্রতিটি গ্রামে, পরিবারে, সমাজে বিবেদের রাজনীতি। তাই জুলাই গণঅভ্যুত্থানে ৫ মিনিটের জন্যও জনগণ আওয়ামীলীগের পাশে দাড়িয়ে একটি স্লোগান দেয়নি তাদের রক্ষার জন্য। কারণ আওয়ামীলীগ ছিল জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল।
জি কে গউছ বলেন- বাংলাদেশে দীর্ঘ ১৭ বছর পর ভোটের আমেজ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ নিজের ভোট নিজে দিতে চায়। ব্যালটে নিজের হাতে সীল দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। মানুষ ধানের শীষে ভোট দিতে চায়, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।
বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব মোঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও পইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম মতিন, জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আজম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, এডভোকেট গুলজার খান, বাবর আলী, আব্দুল মন্নাফ, আবুল কালাম, কামাল চৌধুরী, জামাল মিয়া, শোয়েবুর রহমান, ফারুক মিয়া, সাইদুর রহমান, রফিক আলী, আব্দুস ছাত্তার, মোস্তফা জামাল, আশরাফুল জুমন, আতাব আলী, ফিরোজ মাহমুদ, ওয়াহিদ ভান্ডারী,জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া খান রাখি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com