রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই-সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশের মানুষের ভোটাধিকার হরন করে বিনা ভোটে জনপ্রতিনিধি নিবার্চিত করার সংস্কৃতি চালু করেছিল। আজ দেশের মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। একটি মহল নিবার্চনকে বাধাগ্রস্থ করতে গভীর যড়ষন্ত্র করে যাচ্ছে। কিন্তু জনগন তাদের যড়ষন্ত্র নস্যাত করে দিবে। বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (চুনারুঘাট-মাধবপুর) এর মানুষকে ভালবেসে আমাকে ধানের শীষ দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে। একটি বারের জন্য আমাকে সুযোগ দেন অথাৎ ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন। আমি আপনাদের উন্নয়নে মৃত্যুর পূর্ব মূর্হূত পযন্ত নিরলস ভাবে কাজ করে যাব।
গতকাল শনিবার বিকালে চুনারুঘাট উপজেলার সদর নরপতি ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের এবং তার সমর্থনে নিবার্চনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা গুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেন- চুনারুঘাট-মাধবপুরের মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায়, উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে। সৈয়দ মোঃ ফয়সল ভাই একজন সৎ ও কর্মঠ মানুষ। সারা জীবন মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছে। তাই এলাকার উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মানুষের ঘরে ঘরে যেতে হবে। প্রকৌশলী সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ বলেন- চুনারুঘাট-মাধবপুরের জনসাধারণ নিজেদের ভাগ্যের উন্নতির জন্য ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তাই আর রাজনীতি নয় নিজেদের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের বিজয় নিশ্চিত করব ইনশাল্লাহ। ইউনিয়নের বিএনপির সভাপতি আলহাজ্ব খাইরুল আলমের সভাপতিত্বে এবং বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদ ইসলাম এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিমুদ্দিন শামছু, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আবু সালেহ মোঃ শফিকুর রহমান, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, সাটিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সরকার মোঃ শহিদ চেয়ারম্যান, যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক, সিনিয়র যুগ্ম জালাল মিয়া, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাইম হালিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান রোমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com