মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে আদিবাসী শিশুদের শিক্ষা ‘অংশীজনের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এসেড হবিগঞ্জ ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে আদিবাসী শিশুদের শিক্ষা ‘অংশীজনের প্রত্যাশা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসেড হবিগঞ্জের প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম মো: আবুল হাসেম।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার, জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাহির হোসেন, জেলা মহিলা বিষয় অধিদপ্তরের জেলা ব্যবস্থাপক মোঃ হারুন আর রশিদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মুজিবুর রহমান, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: সালা উদ্দিন, আলী ইদ্রিছ হাইস্কুলের প্রধান শিক্ষক মো: লিটন মিয়া, নুরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মো: দুলাল মিয়া, নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপনা করেন গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রউফ। সহযোগিতায় ছিলেন এসেড হবিগঞ্জের প্রজেক্ট অফিসার আবু জার গিফারী ইমন।
সভায় বক্তারা বলেন, আদিবাসী শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, সাংস্কৃতিক বৈচিত্রের প্রতি সম্মান ও বিশেষ শিক্ষাসহায়তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। অংশীজনরা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে আদিবাসী শিশুদের শিক্ষার মান ও অধিকার আরও সুদৃঢ় হবে।
সভা শেষে অংশগ্রহণকারীরা আদিবাসী শিশুদের শিক্ষার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি সদস্য ও যুব প্রতিনিধিসহ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ বিভিন্ন এলাকার চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারবৃন্দ এবং ইয়ুথ লিডাররা অংশ গ্রহন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com