মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক’র জমকালো অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক-এর ২০২৫-২০২৭ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ১৬ নভেম্বর ২০২৫ নিউইয়র্ক এ নবান্ন পার্টি হলে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের বিদায়ী সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদার সভাপতিত্বে এবং পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মানিক ও অভিষেক অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ টিপুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, গেস্ট অফ অনার বাংলাদেশ সোসাইটির সাবেক বোর্ড অব ট্রাস্টি সদস্য ওয়াছি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন-জালালবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর সভাপতি বদরুল খান, বাংলাদেশ সোসাইটির ও জালালবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি এক্টিভেস্ট ব্যারিস্টার মিজানুর রহমান চৌধুরী, জালালবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর সাবেক উপদেষ্টা ও আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানিজশন ইনক এর সভাপতি
আব্দুস শহীদ, বিশিষ্ট এক্টিভেস্ট হাসান আলী, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম মানিক, অভিষেক কমিটির আহ্বায়ক মোঃ শফিউদ্দিন তালুকদার। মঞ্চে উপস্থিতি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ নাজমূল হাসান কোবাদ, নির্বাচন কমিশনার গাফ্ফার আহমেদ, নির্বাচন কমিশনার তাজুল ইসলাম তালুকদার, নির্বাচন কমিশনার লিয়াকত আলী প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তালাওয়াত করেন ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক ও নব নির্বাচিত সহ সভাপতি সৈয়দ মোশাররফ হোসেন। বাংলাদেশ ও আমেরিকা জাতীয় সংগীত পরপর স্বাগত বক্ত্যব রাখেন অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ শফি উদ্দিন তালুকদার, শুভেচ্ছা বক্ত্যব রাখেন সদস্য সচিব আবুল কালাম আজাদ টিপু ও অত্র সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার নব নির্বাচিত কমিটিকে পরিচিত করিয়ে দেন। কমিটির সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মানিক, সহ-সভাপতি আকবর হোসেন সর্পণ, সহ-সভাপতি সৈয়দ মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, কোষাধ্যক্ষ মোঃ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, প্রচার ও দপ্তর সম্পাদক সৈয়দ জিয়াউল হাসান আসাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জহির আহমেদ রাহুল ,আইন ও আন্তর্জাতিক সম্পাদক মোঃ ফখরুল আবেদীন মাছুম, ক্রীড়া ও যুব সম্পাদক আব্দুল মুকছিত চৌধুরী রাজীব, সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মোঃ জালাল উদ্দিন তালুকদার, মহিলা সম্পাদিকা নূর জাহান চৌধুরী রোমা, সদস্য মোঃ শফিউদ্দিন তালুকদার, মোঃ আতাউর রহমান, রেজাউল ভূঁইয়া রিজ, মোঃ আবু তাহের চৌধুরী, গোলাম মুহিত, মোঃ মানিক মিয়া। অভিষেক অনুষ্ঠানে নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্যপাঠ করান প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ নাজমুল হাসান কুবাদ।
২য় অধিবেশনে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক-এর নবনির্বাচিত সভাপতি সাব্বির হোসেন ও নতুন সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করা হয়। এ সময় শুভে”ছা বক্তব রাখেন সদর সমিতির সাধারণ সম্পাদক তুহিন তালুকদার, সাবেক সভাপতি মিঁয়া মোঃ আছকির, মোঃ আব্দুর রহমান, ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন লুকু, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি সাবেক কর্মকর্তা গোলাম রহিম শ্যামল, অ্যাডভোকেট মীর তাজুল ইসলাম, বিশিষ্ট এক্টিভেস্ট হাসান আলী, জালালবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর উপদেষ্টা ও আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানিজশন ইন্ক এর সভাপতি আব্দুস শহীদ, গেস্ট অফ অনার বাংলাদেশ সোসাইটির সাবেক বোর্ড অব ট্রাস্টি সদস্য ওয়াছি চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন-জালালবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর সভাপতি বদরুল খান, বাংলাদেশ সোসাইটির ও জালালবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি এক্টিভেস্ট ব্যারিস্টার মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। নব-নির্বাচিত সভাপতি সাব্বির হোসেন সমাপনী বক্তব্য উপ¯ি’ত হবিগঞ্জ বাসীর উদ্দেশ্যে বলেন সকলের সহযোগিতা আগামী ছয় মাসের মধ্যে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি বহু দিনের আসা আকাঙ্খা নিজে কবরস্থানের জায়গা ক্রয় করবেন। এতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং আগামী ১২ জুলাই ২০২৬ হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি বার্ষিক বনভোজন তারিখ ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com