বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি রণধীর ঢাকায় গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘোষপাড়া এলাকায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি রণধীর গোপ (৪০) কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার বিকালে ঢাকা র‌্যাব-৩ এর একটি দল হবিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় তথ্যপ্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করে। সদর ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, মামলাটি নির্যাতিতার মা বাদী হয়ে করার সাথে সাথে রুজু করে আসামি গ্রেফতারে অভিযান শুরু করা হয়। র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর নিকট বার্তা প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে র‌্যাব-৩ এর সহযোগিতায় তাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত মনিন্দ্র গোপের পুত্র।
এর আগে গত বৃহস্পতিবার বিকালে তার বাকপ্রতিবন্ধী কন্যাকে কৌশলে রণধীর গোপ তার বাসায় নিয়ে ধর্ষণ করে সটকে পড়ে। ঘটনাটি তরুণী আকার ইঙ্গিতে তার মাকে জানালে তিনি আশপাশের লোকজনকে জানান। রণধীর কামড়াপুর এলাকায় টমটম ব্যাটারীর ব্যবসা করে। এ কারণে তার পরিবার বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপার চেষ্টা করে এবং নিরীহ পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেয়। গত শনিবার মামলা রুজু করে এসআই রিজেনকে দায়িত্ব দেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com