শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

ব্রাহ্মণডোরা ইউনিয়নে নির্বাচনী সভায় জি কে গউছ ॥ বিএনপি দেশের মানুষকে বিপদে ফেলে অন্য দেশে পালিয়ে যায় না

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি মানুষকে ভালবাসে। দেশের মানুয়ের উপর যখনই বিপদ এসেছে বিএনপি বুক পেতে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিএনপি দেশের মানুষকে বিপদে ফেলে অন্য দেশে পালিয়ে যায় না। বিএনপির জন্ম এই দেশে, বিএনপি রাজনীতিও করে এই দেশে। বিএনপি সারাজীবন এই দেশে থেকে মানুষের খেদমত করতে চায়। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও সেলিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফজলুল করিম প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com