মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে সেনা অভিযানে ৭ গাঁজা ও ফেনসিডিলসহ একজন আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১০০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় সেনা সদস্যদের পরিচালিত অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত মাধবপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুরা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মো. রতন মিয়ার বাড়ি ঘিরে ফেলে তল্লাশি চালায়। এ সময় তার ঘর থেকে ৭.৩ কেজি গাঁজা ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্যসহ রতন মিয়াকে আটক করা হয়। আটক রতন মিয়া বেজুড়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সেনা সদস্যরা জানান, মাদক বিরোধী অভিযান দেশের চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। অভিযানে মাধবপুর আর্মি ক্যাম্পের একটি টিম অংশ নেয়।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহিদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর অভিযানে একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com