বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই হচ্ছে বিএনপির অঙ্গিকার-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির সহসভাপতি আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- দীর্ঘ সতেরো বছর দেশের সাধারন মানুষ তাদের নিজেদের ভোট দিতে না পা পেরে হতাশ হয়েছে। এ মূর্হূতে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। ইতিমধ্যে অর্ন্তবর্তীকালিন সরকার জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা করেছেন। দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আমাদের নির্বাচনী এলাকায় বিএনপির দলীয় প্রার্থী হিসাবে এস.এম. ফয়সল ভাইয়ের নাম দলীয় ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ঘোষনা করেছে। ফয়সল ভাই বিগত দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় না থেকেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে মাধবপুর-চুনারুঘাটে শত শত কোটি টাকার উন্নয়ন করেছেন। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো গত ব্যাপক উন্নয়ন করেছেন এবং ব্যক্তিগত তহবিল থেকে প্রতি বছর ২০ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ করে থাকেন। তাছাড়া শিক্ষা এলাকার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করার জন্য শিক্ষা বৃত্তি ও মেধা বৃত্তি দিয়ে থাকেন। তিনি যদি আমাদের ভোটে এমপি নির্বাচিত হয় তাহলে এলাকার সমস্যাগুলো চিহিৃত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে কাজ করবে। তাই জাতি-ধর্ম নির্বিশেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সলের সমর্থনে মাধবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সফিকুল ইসলাম খাঁ’এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহ-সভাপতি মাসুকুর রহমান, আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদকলুৎফুর রহমান খাঁন,মোঃ বাবুল হোসেন, পৌর যুবদলের আহবায়ক জনি পাঠান, যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, জসিম শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহবায়ক রাশেল আহম্মদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com