মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের গাছ বিক্রির অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৪টি মূল্যবান গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। বিএনপি নেতা ও ডাক্তার এ গাছ বিক্রি করেছেন বলে স্থানীয় লোকজনের অবিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১নং গাজীপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: রিয়াজ উদ্দিন আহমদ (রিপন)-এর সহযোগিতায় ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো: সিরাজ জমাদার ধলাজাই গ্রামের মো: করিম মিয়ার নিকট গাছগুলো বিক্রি করেন।
এই বিষয়ে স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা ডা: মাসুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তা প্রশস্থ করার জন্য স্থানীয় চেয়ারম্যান ও হাসপাতাল কমিটির পরামর্শে ১টি গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু ৪টি গাছ কাটা হয়েছে শুনে তিনি বিস্মিত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, স্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গণে থাকা গাছগুলো ছিল বহু বছরের পুরনো ও দামি। এগুলো কেটে নেওয়ায় এলাকাবাসী ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
গাছ কাটার বিষয়ে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন মামলা দেওয়ার জন্য। পুলিশের পক্ষ থেকে চুনারুঘাট থানার বন আইনে মামলা প্রস্তুতি চলছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com