বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নুরপুর ইউনিয়নে নির্বাচনী সভায় জি কে গউছ ॥ বিএনপি মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়

  • আপডেট টাইম বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত পার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়। বিএনপি মানুষকে শান্তিতে রাখতে চায়, খাদ্য বাসস্থানের নিরাপত্তা দিতে চায়, বিএনপি মানুষের কল্যানে কাজ করে, উন্নয়নের নামে প্রতিশ্রুতি দিয়ে মানুষের সাথে ধোঁকাবাজি বিএনপির কাজ নয়। তাই বিএনপিকে ভালবেসে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিতে হবে। মানুষ বিএনপিকে ভালবাসে, সারা বাংলাদেশে ধানের শীষের পে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি গতকাল মঙ্গলবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপি নেতা মোঃ ছলিম উল্লাহর সভাপতিত্বে এবং আব্বাস উদ্দিন তালুকদার ও নুরুল ইসলাম এংরাজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি নিজামুল ইসলাম বেলাল, সহ-সভাপতি আব্দুল আজিজ, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com