বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আল রেজা মোঃ আমির সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত

  • আপডেট টাইম বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের কৃতি সন্তান, সুপ্রীম কোর্টের আইনজীবী আল রেজা মোঃ আমির বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আল রেজা মোঃ আমির হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাগেরখাল গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফের সন্তান। বর্তমানে তাঁর পরিবার হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ আবাসিক এলাকায় বসবাস করছেন। শিক্ষাজীবনেও তিনি ছিলেন মেধাবী। সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে ২০০৬ সালে মাধ্যমিক ও ২০০৮ সালে উচ্চ মাধ্যমিক পরীায় উত্তীর্ণ হন। এরপর তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি অনার্স ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে ঢাকা জজকোর্টে আইন পেশায় যোগদানের মাধ্যমে তার পেশাদার জীবন শুরু হয়। ২০১৭ সাল থেকে তিনি সুপ্রীম কোর্টে সুনামের সঙ্গে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com