বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে খেতরা বিলের মাছ ও নৌকা চুরির অভিযোগে মামলা

  • আপডেট টাইম বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের খেতরা বিল থেকে মাছ, নৌকা ও সরঞ্জাম লুটের অভিযোগে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের রমাকান্ত সরকারের পুত্র রানু সরকার বাদী হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০৫ এ মামলাটি দায়ের করেন। উক্ত মামলায় পিরিজপুর গ্রামের ময়না মিয়ার পুত্র লুৎফুর রহমান ও হাফিজুর রহমান, মৃত মহব্বত উল্লার পুত্র ফুলকাছ মিয়া ও নুরুল আমিন, ইসলাম উদ্দিনের পুত্র বোরহান মিয়া, কাকুড়া গ্রামের মৃত ইনুছ উল্লার পুত্র তোফায়েল মিয়া ও মৃত ইসরাইল মিয়ার পুত্র ইকবাল মিয়া, চানপুর গ্রামের মৃত এলাইছ মিয়ার পুত্র আনোয়ার মিয়া ও দেলোয়ার হোসেন, আব্দুল জব্বারের পুত্র ছালিক মিয়া, নুনু মিয়ার পুত্র সুহেল মিয়া, রুহেল মিয়া ও রাসেল মিয়া এবং করিমপুর গ্রামের তৈয়ব উল্লার পুত্র মোতাহির মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন। মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ অক্টোবর (রোববার) দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে আসামিরা দা ও সুলপি হাতে একটি পিকআপ ও একটি ট্রাকযোগে বাদী রানু সরকার গং দের পৈতৃক বিল এলাকায় প্রবেশ করে। তারা পাহারাদারদের বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে বিলে থাকা বিভিন্ন জাতের মাছ, মাছ ধরার জাল, নৌকা, বাঁশসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। বাদী দাবি করেন, আসামিরা প্রায় ৫০ ক্যারেট মাছ (প্রায় ৫০ মণ), তিনটি নৌকা, বাঁশ, টিন, জাল, রান্নার সরঞ্জাম ও গ্যাস সিলিন্ডারসহ মোট ৭ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
তিনি আরও জানান, বিলটি তার পিতা ও প্রতিবেশীদের নামে রেকর্ডভুক্ত, যেখানে তারা দলকাটা ফেলে মাছ আহরণ করে আসছিলেন। পূর্বে উক্ত বিল দখলের চেষ্টা করলে এ বিষয়ে আদালতে (মিস মামলা নং ৭৭২/২৪) তাদের পে রায় হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com