বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কারারুদ্ধ নবীগঞ্জের আওয়ামীলীগ নেতা মুকুলের মুক্তিতে বিএনপি জামায়াত নেতাদের তৎপরতা

  • আপডেট টাইম রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের কারামুক্তি নিশ্চিত করতে বিএনপি ও জামায়াতে ইসলামীর একাধিক নেতার সক্রিয় তৎপরতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।
সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হন ছাত্রনেতা হাফিজুর রহমান। ওই ঘটনায় তিনি গত ৯ জানুয়ারি হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত ১৩ এপ্রিল হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড মোড় এলাকা থেকে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
সম্প্রতি নবীগঞ্জ উপজেলা বিএনপির এক সাবেক দায়িত্বশীল নেতা এবং জামায়াতে ইসলামীর এক প্রভাবশালী নেতা মুকুলকে জামিনে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার মুক্তিতে বিএনপি ও জামাত নেতার এমন ভূমিকা স্থানীয় রাজনীতিতে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ইমদাদুর রহমান মুকুলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রের ভাষ্য, গজনাইপুর ইউনিয়ন চেয়ারম্যান থাকাকালে খাদ্যবান্ধব কর্মসূচির ২২৯ জন সুবিধাভোগীর চাল আত্মসাৎসহ একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত ছিলেন মুকুল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com