মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লাখাইর ৩ গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনকলে এমপি আবু জাহির আগামীতে নির্বাচিত হলে লাখাইর ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে

  • আপডেট টাইম বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩
  • ৭২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য, আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার দেশে বিদ্যুৎ, শিক্ষা, তথ্য প্রযুক্তি, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী উন্নয়ন করেছে। বিশেষ করে বিদ্যুতের অবস্থার উন্নয়ন হওয়ায় এখন প্রত্যন্ত এলাকার জনগনও ঘরে বাতি জ্বালাতে পারছে। হবিগঞ্জ সদর ও লাখাইর অনেক গ্রামেই বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। আগামী নির্বাচনে আমাকে বিজয়ী করলে লাখাই উপজেলার প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে।
তিনি গতকাল বিকেলে লাখাই উপজেলার প্রত্যন্ত এলাকার ৩টি গ্রাম পশ্চিম রুহিতনসী, স্বজন গ্রাম ও পশ্চিম বামৈ গ্রামের পুর্ব হাটি এবং চৌধুরী হাটিতে বিদ্যুতায়ন উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে একথাগুলো বলেন।
রুহিতনসী গ্রামে ২৪ লাখ টাকা ব্যয়ে ২.০২২ মাইল, ১৩ লাখ টাকা ব্যয়ে ১.০৯৬ মাইল এবং পশ্চিম বামৈ গ্রামে ৯ লাখ টাকা ব্যয়ে ০.৭৬৮ মাইল বিদ্যুতায়ন করা হয়
আব্দুল কাইয়ুম এর  সভাপতিত্বে ও এম এ মতিন মাস্টারের পরিচারনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান রফিক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল আলম মাহফুজ, সাধারণ সম্পাদক এডভোকেট মুশফিউল আলম আজাদ, প্রকৌশলী ডি এস এম রাহানুল ইসলাম, উপজেলা  যুবলীগ সভাপতি এনামুল হক মামুন। উপস্থিত ছিলেন লাখাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাকাব্বীর চৌধুরী মলিন, ফজলে এলাহি ফরহাদ, কুতুব উদ্দিন, উপজেলা কৃষকলীগের আহব্বায়ক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, যুগ্ম- আহ্বায়ক আলমগীর মোল্ল , সেচ্ছা সেবক লীগ সভাপতি  র্মোশেদ কামাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম আলম, লাখাই উপজেলা ছাত্রলীগের সভাপতি খোকন চন্দ্র গোপ, সাধারণ সম্পাদক তৌহিদ মোল্লা, আলমগীর আলম মাহফুজ, এনায়েত হুসেন, হাজী ভেলু মিয়া, আরজান মিয়া, তাজুল ইসলাম মেম্বার, শরীফ আহম্মেদ, মহিবুর মেম্বার, দেওয়ান মারুফ তালুকদার, রফিকুল ইসলাম বাবলু, মনির মোল্লা, রেহান উদ্দিন, লাবলু মিয়া, দুর্লভ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com