মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লুকড়া ইউনিয়নে নির্বাচনী সভায় জি কে গউছ ॥ বিএনপি এবং অন্যায়, এক সাথে চলতে পারে না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি এবং অন্যায়, বিএনপি এবং দুর্নীতি এক সাথে চলতে পারে না। বিএনপি করতে হলে জনগণ অসন্তোষ্ট হয় এমন কাজ করা যাবে না। যদি জনগণেরভালবাসায় সিক্ত হওয়া যায়, যদি জনগণ ভোট দেয়, জনগণের আমানতের খিয়ানতেরদুঃসাধ্য কেউ দেখালে তাকে বিএনপি করতে দেয়া হবে না। তাই জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। তিনি গতকাল বুধবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার ১নং লুকড়া ইউনিয়নের জয়নগরে ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির নির্বাচনীমতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপির সভাপতি রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শহীদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণসম্পাদক সামছুল ইসলাম মতিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামছু মিয়া,সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, লুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজীজুলমত আলী, সাধারণ সম্পাদক এডভোকেট ইলিয়াছ আহমেদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com