বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে হত্যা মামলার আসামী পালিয়ে যাওয়ার সময় ঢাকা বিমানবন্দর থেকে আটক

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
  • ৬২৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুবাড়িয়া গ্রামে নিহত নজরুল ইসলাম হত্যা মামলার আসামী ইব্রাহিমকে শনিবার রাতে ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) অমূল্য কুমার চৌধুরী বিষয়টির সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহত নজরুলের মায়ের দায়ের করা মামলার আসামী ইব্রাহিম পালিয়ে বিদেশ যাওয়ার পথে গোপন সংবাদের ভিভিত্তে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে। পরে চুনারুঘাট থানার এস আই হারুনুর রশিদের কাছে হস্তান্তর করেছে।
উল্লখ্য যে, গত শুক্রবার রাতে পুর্ব বিরোধের জের ধরে হজ্বে অবস্থানরত আব্দুল হামিদের একমাত্র পুত্র নজরুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ব্যাপারে গতকাল নজরুলের মা বাদী হয়ে কয়েকজনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com