মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আওয়ামীলীগ মানুষ হত্যা করেছে মানুষের রক্ত নিয়ে খেলেছে-জিকে গউছ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- রাজনীতি তারাই করে যারা মানুষের কল্যাণে কাজ করে। রাজনীতি তারাই করে যারা নিজে ত্যাগ স্বীকার করে অন্যের সুখের ব্যবস্থা করে। আওয়ামীলীগ আমাদের সামনে এমন রাজনীতি রেখে গেছে, যার জন্য মানুষ বলে যেমন কর্ম তেমন তার ফল। আওয়ামীলীগ জুলুম করেছে, আওয়ামীলীগ মানুষ হত্যা করেছে, আওয়ামীলীগ মানুষকে গুম করেছে, মানুষের রক্ত নিয়ে খেলেছে, তাই আওয়ামীলীগকে খুব ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়েছে। আওয়ামীলীগের লোকজন এখন ঘর ছাড়া, গ্রাম ছাড়া, কেউ কেউ দেশও ছাড়া। এটাই হচ্ছে আল্লাহর বিচার। আমরা যেন আওয়ামীলীগের পথে না হাটি, আমরা যেন কেউ আবু জাহিরদের শিখানো পথে না চলি। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। লস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জালালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com