মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে বিএনপির জনসভায় সৈয়দ ফয়সল ॥ ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, জাতির পুনর্জাগরণের নকশা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে মাধবপুরে অনুষ্ঠিত হয়েছে বিএনপির এক বিশাল জনসভা। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছাতিয়াইন বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। বিকেল থেকেই ছাতিয়াইন বাজার জনসমুদ্রে পরিণত হয়, বিএনপির নীল পতাকায় ছেয়ে যায় চারদিক। সভায় সভাপতিত্ব করেন ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মোঃ ফয়সল।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতির পুনর্জাগরণের  নকশা। এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন, আইনের শাসন এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথমেই প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনা হবে, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করা হবে এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করা হবে। তিনি অঙ্গীকার করে বলেন, আমি এমপি নির্বাচিত হলে মাধবপুর-চুনারুঘাটকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলব। সব ধর্ম ও সসম্প্রদায়ের মানুষের জন্য সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেউ কারো প্রতি অন্যায় করার সুযোগ পাবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সেক্রেটারি হামিদুর রহমান হামদু, সহসভাপতি চেয়ারম্যান পারভেজ চৌধুরী, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপি সভাপতি আলাউদ্দিন আল রনি, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট আবু বক্কর সিদ্দিক, ছাত্রদল নেতা মীর্জা ইকরাম, মারুফ আহমেদ প্রমুখ।
সভা শেষে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট জনতার মাঝে বিতরণ করা হয়। স্থানীয় নেতারা বলেন, এই কর্মসূচি দেশকে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক শাসনের পথে ফিরিয়ে আনবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com