বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে নিখোঁজের ১দিন পর খালে মিলল মাদ্রাসা ছাত্রের লাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর একটি খালের জল থেকে নারী পোষাক পরিহিত মাদ্রাসা ছাত্র মঈনুল হাসান (১২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । ঘটনাটি ঘটেছে বানিয়াচং সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের দোয়াখানী এলাকায়।
জানা যায়, বানিয়াচং দোয়াখানী দারুস সালাম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোঃ মইনুল হাসান গত মঙ্গলবার দুপুরের পর থেকে নিখোঁজ হয়। দুপুরের খাবার খেতে প্রতিদিন মাদ্রাসা থেকে বাড়ি যেত মইনুল। ওই দিন খাবার খেতে বাড়িতে না যাওয়ায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজাখোজি করেন। কোথাও না পেয়ে এলাকায় মাইকিং করে নিখোজের সংবাদটি প্রচার করে মইনুলের পরিবার। গতকাল বুধবার সকাল অনুমানিক সাড়ে নয়টার দিকে দোয়াখানী মহল্লার একটি খালে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় পথচারীরা। বিষয়টি এলাকায় চাউর হলে নিখোঁজ মাদ্রাসার ছাত্র মইনুলের বাবা আতিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে দেখতে পান খালের মধ্যে পড়ে থাকা লাশটি তারই আদরের সন্তান মইনুল হাসান এর। ছেলের নিথর দেহটি দেখা মাত্রই কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাটি বানিয়াচং থানাকে অবহিত করা হলে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মইনুল হাসান এর মরদেহটি উদ্ধার করে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়। নিহত মইনুল হাসান এর বাবা আতিকুর রহমান এর সাথে আলাপকালে তিনি জানান, আমার ছেলেকে কোরআন এর হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছিলাম, ইতিমধ্যে সে ৭পারা কোরআর শরীফ মুখস্থ করেছিল। তিনি আরো জানান, আমার ছেলে সবসময় গায়ে পাঞ্জাবি পরতো। পুত্রের গায়ে নারী পোষাক দেখে তিনি দাবি করেন এটা পরিকল্পিত হত্যা। যে নরপশুরা আমার ছেলেকে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। তবে এ বিষয়ে আমাদের ছায়া তদন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com