মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ পৌরসভার মতবিনিময় সভায় সিদ্ধান্ত ॥ শহরের মেইন রোডে চলবে সাড়ে ছয়শ ও ব্যাক রোডে চলবে সাড়ে ছয়শ টমটম

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, যান চলাচল সংক্রান্ত পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে হবিগঞ্জ পৌরসভা। সোমবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মোঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, ট্রাফিক সার্জন সুবিদ মিয়া, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামছুল হুদা, বিএনপি নেতা হাজী মোঃ এনামুল হক, অটোরিক্সা শ্রমিক সংগঠনের নেতা পিযুষ চক্রবর্ত্তী, টমটম মালিক-শ্রমিক সমিতির নেতা মোঃ কামরুল হক প্রমুখ। বক্তারা হবিগঞ্জ শহরের যানজটের সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। হবিগঞ্জ শহরের যানজট নিরসনে টমটম ও অটোরিকশা চলাচলে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ, টমটম মালিক শ্রমিক এবং অটোরিকশা মালিক শ্রমিক নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নভেম্বর মাস থেকে শহরের মেইন রোডে চলবে এক কালারের সাড়ে ছয়শ টমটম এবং ব্যাক রোডে চলবে অন্য কালারের সাড়ে ছয়শ টমটম। জালিয়াতি প্রতিরোধ প্রতিটি টমটমে দেওয়া হবে বারকোড ও হলোগ্রাম যুক্ত নাম্বার প্লেইট। সকল টমটম চালককে দেয়া হবে প্রশিক্ষণ। শহরে সীমিত আকারে দেওয়া হবে অটোরিকশা লাইসেন্স।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com