বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুর মিনি স্টেডিয়ামে হাজারো দর্শকের ভিড় ॥ বিদেশী খেলোয়াড়দের নৈপুণ্যে সেমিফাইনাল জয়ী বানেশ্বর

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত আলীনগর একাদশ বনাম বানেশ্বর একাদশের মধ্যকার সেমিফাইনাল ফুটবল ম্যাচ দেখতে গতকাল সোমবার বিকেলে হাজারো দর্শক উপস্থিত হয়েছিল। উত্তেজনাপূর্ণ এই খেলাটি উপভোগ করতে দর্শকদের উপস্থিতিতে স্টেডিয়াম কানায় কানায় ভরে যায়। উভয় দলই খেলার মান বাড়াতে এবং দর্শকদের বাড়তি আনন্দ দিতে বিদেশী খেলোয়াড়দের মাঠে নামিয়েছিল। শেষ পর্যন্ত শ^াসরুদ্ধকর লড়াই শেষে আলীনগর একাদশকে পরাজিত করে বানেশ্বর একাদশ ফাইনালের টিকিট নিশ্চিত করে। গতকাল সোমবার বিকেল ৪টায় মাধবপুর স্টেডিয়ামে এই জমজমাট ফুটবল ম্যাচটি শুরু হয়। শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক খেলা উপহার দেয়। আলীনগর একাদশের বিদেশী খেলোয়াড়দের দ্রুতগতির আক্রমণ এবং বানেশ্বর একাদশের ডিফেন্সের দৃঢ়তার দুইয়ের সমন্বয়ে খেলাটি হয়ে ওঠে অত্যন্ত প্রতিদ্বন্ধিতাপূর্ণ। প্রথমার্ধে বানেশ্বর এক গোল করে। নির্ধারিত সময় শেষে ১-০ গোলের ব্যবধানে বানেশ্বর একাদশ জয়লাভ করে। বিজয়ী দলের উল্লাস এবং পরাজিত দলের হতাশা, সব মিলিয়ে স্টেডিয়াম জুড়ে এক মিশ্র আবেগ তৈরি হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সৈয়দ ঈশতিয়াক আহমেদ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক। অতিথিবৃন্দ খেলা শেষে খেলোয়ারদের প্রশংসা করেন এবং আগামী দিনেও এমন প্রতিযোগিতা আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। সৈয়দ ঈশতিয়াক আহমেদ বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ সমাজ গঠনে সহায়তা করে।
বানেশ্বর আয়োজক কমিটির পরিচালক আনিছুর রহমান জানান, বিদেশী খেলোয়ারদের উপস্থিতি টুর্নামেন্টের আকর্ষণ বিপুল দর্শক সমাগম ঘটে। আগামী দিনগুলোতেও মাধবপুর স্টেডিয়ামে ফুটবলকে জনপ্রিয় করে তুলতে তারা এমন টুর্নামেন্ট আয়োজন চালিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com