বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিআইজি প্রিজনস ॥ কারাগার শুধু শাস্তির নয়, সংশোধন ও পুনর্বাসন হয়

  • আপডেট টাইম সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগের ডিআইজি প্রিজনস মোঃ আলতাব হোসেন বলেছেন- কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধন ও পুনর্বাসন হয়। বন্দীদেরকে মানবিক দৃষ্টিতে দেখে তাদের পুনরায় সমাজে ফিরিয়ে আনার লক্ষ্যেই আমরা কাজ করছি। কারা কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমেই কারা ব্যবস্থাকে আধুনিক ও মানবিক করে গড়ে তোলা সম্ভব। গতকাল রবিবার (১৯ অক্টোবর) জেলা কারাগার প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা কারাগার কর্তৃক আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, পুরস্কার প্রাপ্তি শুধু প্রেরণা নয়, দায়িত্ববোধও বাড়িয়ে দেয়। যারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তারাই কারা প্রশাসনের মুখ উজ্জ্বল করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা কারাগারের জেলার (জেল সুপার) মুজিবুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কারা প্রশাসনের উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি। আমরা চাই- কারাগার হবে শুদ্ধাচার, শৃঙ্খলা ও মানবিকতার অনুশীলনক্ষেত্র।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি প্রিজনস নাহিদা পারভীন, সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাইনুদ্দিন ভূইয়া এবং মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার তরিকুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশাস্ত কুমার বনিক, হবিগঞ্জের জেলার মো: বিলাল উদ্দিন সহ অনেকেই ।
এর আগে সকালে প্রধান অতিথি সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মোঃ আলতাব হোসেন কারাগার প্রাঙ্গণে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ কর্মদক্ষ কর্মকর্তা- কর্মচারীদেরহাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পরে বন্দীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com