শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আজমিরীগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসের বিরুদ্ধে এবার আ.লীগকে সংঘটিতের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস চৌধুরী এখন আওয়ামী লীগকে সংঘটিত করার চেষ্টা করার খবর পাওয়া গেছে। চব্বিশের ৫ আগস্টের পর আনিস চেষ্টা করেছিলেন বিএনপি নেতা সাজার। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। এখন তিনি আওয়ামী লীগের নেতাদের পুণর্বাসনের মাধ্যমে দলটিকে আজমিরীগঞ্জে সংঘটিত করার চেষ্টা করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে তিনি হবিগঞ্জ শহর থেকে এই চেষ্টা করছেন বলে সূত্র জানায়। বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, হবিগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জেলা শাখার সাবেক সভাপতি ইশতিয়ার রাজ চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া ও সাধারণ সম্পাদক মনোয়ার আলীর ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস চৌধুরী। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের এসব হেভিওয়েট নেতা পালিয়ে যান। তখন নিজেকে রক্ষা করতে বিএনপিতে প্রবেশের চেষ্টা করেন তিনি। তবে জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে তা আর সম্ভব হয়নি। এই অবস্থায় আনিস চৌধুরী আবারও আওয়ামী লীগের সেইসব নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ইশতিয়াক রাজ ও সাবেক এমপি ময়েজ উদ্দিনের মামা হন আনিস চৌধুরী। এই সম্পর্কের জন্য দুই ভাগ্নের কথামত গোপনে কাজ করছেন তিনি। এ জন্য তার কাছে মোটা অংকের অর্থও আসছে বলে অনেকে ধারণা। বর্তমানে তিনি স্থানীয় ক্ষোভ থেকে রক্ষা পেতে গ্রামের বাড়ি আজমিরীগঞ্জে যাচ্ছেন না। হবিগঞ্জ শহরে থেকেই তিনি এই পুণর্বাসন ও সংঘটিত করার চেষ্টা করছেন। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ- জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হবিগঞ্জ শহর ও বানিয়াচংয়ে আন্দোলনকারীদের দমন করতে আনিস চৌধুরীর ভূমিকা ছিল। এসব নিয়ে তার বিরুদ্ধে হবিগঞ্জের আদালতে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়াও ঢাকার যাত্রাবাড়ি থানায় আন্দোলনকারী হত্যা মামলায় আনিস চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়- আওয়ামী লীগের আমলে আনিস চৌধুরী আজমিরীগঞ্জ উপজেলায় বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিলেন। এলাকার নিরীহ মানুষের জায়গা-জমি দখল, নির্যাতন-নির্পীড়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যা নিয়ে একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে। মানুষ আশা করেছিল, আওয়ামী লীগের পতনের পর আনিস চৌধুরী বিচারের মুখোমুখি হবেন। কিন্তু কোন অদৃশ্য শক্তির ইশারায় তিনি এখনো অধরাই রয়ে গেলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com