বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগের স্থানীয় সরকার পরিচালক দেবজিৎ সিংহ হবিগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি হবিগঞ্জ পৌরসভার কার্যালয়ে পৌছুলে তাঁকে স্বাগত জানান হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। দেবজিৎ সিংহ পৌরসভার কার্যক্রম সম্পর্কে খোজখবর নেন। তিনি হবিগঞ্জ পৌরসভার প্রতিটি বিভাগ ও শাখা প্রধানদের সাথে পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা, আর্থিক স্থিতিশীলতা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন ও পরিচ্ছন্ন শহর হিসেবে পৌরসভার কর্মকান্ডকে এগিয়ে নেয়ার পরামর্শ দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com