মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘‘হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালন করা হয়েছে। গতকাল বুধবার (১৫ অক্টোবর) সকালে পুরানবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান। পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বানিয়াচং অফিসের আয়োজনে দিবসটি পালনে প্রাথমিকের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে এক ধোয়া শিক্ষন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় এসিল্যান্ড মোঃ ইসমাইল রহমান প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিক্ষন কার্ষক্রম পর্ষবেক্ষণ করেন। তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাতের মাধ্যমে অনেক জীবানু ছড়ায়। এজন্য খাবারের পূর্বে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিস্কার করতে হবে। এতে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা সম্ভব। বানিয়াচং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম ভূঞা’র ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম, পুরানবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা খানম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বানিয়াচং অফিসের ফিল্ড সুপারভাইজার মোস্তাক আহমেদ, জয় কুমার দাস, জুয়েল রানাসহ শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com