বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে জোর করে বিজনা নদী দখল ও লীজের প্রতিবাদে ৭ গ্রামের সভা

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিজনা নদী দখল ও লীজ নিয়ে ফুঁসে উঠেছে সাত মৌজার মানুষ। দিনারপুর এলাকার পানিউমদা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল রবিবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত পানিউমদা ইউনিয়নের চক শংকরপুর কিছু লোক কর্তৃক বিজনা নদী দখল এবং বাহুবলের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে পানিউমদা, কুস্সা, বরকান্দি, বড়গাও, বুড়িনাও রোকনপুর ও বড়চর গ্রামের লোকজন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পানিউমদা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী তালুকদারে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বর্তমান মেম্বার আব্দুল মুহিত, সাবেক মেম্বার আরজদ আলী, মনসুর আলম, অনু আহমদ,এনসিপি নেতা শেখ রুবেল আহমদ, মামুনুর রশিদ মামুন, সাবেক মেম্বার আবুল কালাম, বর্তমান মেম্বার আবুল ফজল, মকলু মিয়া মেম্বার,মাহমুদ মিয়া,মসুদ আহমদ, লেদু মিয়া, শামীম আহমদ প্রমুখ। এলাকাবাসীর অভিযোগ বর্তমান নোয়াগাও গ্রামের মেম্বার বাজিত উল্লাহ, আব্দুল মজিদ খান ও তোফায়েল আহমদ গংরা জোর পূর্বক বিজনা নদী দখল করে ৫ লাখ টাকা দিয়ে বাহুবলের লোকজনের কাছে লীজ দিয়েছে। এই অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে এবং সাত মৌজার মানুষ মাছ মারা ও চাষের সুযোগ দিতে হবে। বৃট্রিশ আমল থেকে এই সাত মৌজার মানুষ বিজনা নদীতে মাচ চাষ ও প্রতিবছর শীত মওসুমে পলো বাওয়া উৎসব করে মাছ ধরেন। এবার দখলদারগন জোর পুর্বব সরকারী নদী দখল করে লীজ দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com