শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ উপজেলার ইমাম টি এস্টেট পরিচালনা নিয়ে যড়যন্ত্র

  • আপডেট টাইম রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইমাম টি এস্টেট এর পরিচালনা নিয়ে ঘৃন্যতম যড়যন্ত্র চলছে। ইতিমধ্যে বিনিয়োগকারী শাহ আহমেদ মামুন ও শাহ জাহেদ আলী বাগানের মালিক পক্ষকে পত্র দিয়ে বিস্তারিত জানিয়েছেন। পত্রে উল্লেখ করা হয়েছে যে, তারা যে বিনিয়োগ করেছেন তা উত্তোলন করতে আরো ৫ বছর সময়ের প্রয়োজন। কিন্তু মালিকপক্ষ এরই মধ্যে বিনয়োগকারীদের পাশ কাটিয়ে ২৭ বছর যাবৎ দায়িত্ব পালনকারী ব্যবস্থাপক ফখরুল ইসলামকে বাগান থেকে তাড়িয়ে দেয়ার নানারকম ষড়যন্ত্র করে যাচ্ছেন। ইতিমধ্যে হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদ পুর এলাকার আওয়াল মিয়া (বর্তমানে আওয়ামী দোসর এমপি আবু জাহির এর ঘনিষ্ঠ সহচর থাকায় এলাকা হতে পলাতক) নামের এক ব্যাক্তি মালিক পক্ষ ৭ জনের মধ্যে ১ জনের ভূয়া স্বাক্ষর দিয়ে সিন্ডিকেট তৈরি করে বাগানে অস্থিরতা, শ্রমিকদের মধ্যে অসন্তোষ, বাগানের ছায়াবৃক্ষ পাচার, ফ্যাক্টরির মেশিনারিজ চুরি শুরু করা হয়েছে। এমনকি বাগান ম্যানেজার ফখরুল ইসলামের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বিনিয়োগকারী শাহ আহমেদ মামুন ও শাহ জাহেদ আলী বাগান মালিক মাসুদ চৌধুরী, জি কে মাহবুব হায়দার চৌধুরী ও জি কে মাঈন উদ্দিন চৌধুরী বরাবরে এক পত্রে উল্লেখ করেন, চা বাগানটি ১ বছর ৬ মাস বন্ধ থাকার পর বাগানটি পূণরায় সচল করার জন্য পত্রদাতাদের কাছে ৩ কোটি টাকা বিনয়োগের প্রস্তাব করেন। তাৎক্ষনিক বিনিয়োগকারীগণ তা দিতে অপারগতা প্রকাশ করেন। পরে বিভিন্ন সময়ে আলাপ আলোচনার পর বিনিয়োগকারীদ্বয় শ্রমিক পঞ্চায়েত ও দায়িত্বরত ব্যবস্থাপক ফখরুল ইসলামকে নিয়ে ১১ লাখ ৭২ হাজার টাকা বোনাস দিয়ে বাগান সচল করেন।
এতে বাগানের শেড টি সহ মিল ফ্যাকটরীর যন্ত্রাংশ চুরি বন্ধ হয়। শ্রমিকরা কাজে ফিরে যায়। গত ৩০ সেপ্টেম্বর ২৫ইং পর্যায়ক্রমে প্রায় ১ কোটি টাকা বিনিয়োগ করেছেন। আরো ৬০ থেকে ৭০ লাখ টাকা বিনিয়োগের প্রয়োজন রয়েছে। এরই মধ্যে মালিক পক্ষ নানা রকম দুরভীসন্ধিমূলক কর্মকান্ড শুরু করেছেন। আওয়াল মিয়া নামক ব্যক্তিকে দিয়ে ২৭ বছর যাবৎ কর্মরত ব্যবস্থাপককে বাগান থেকে অপসারন, বাগান ব্যবস্থাপকের নামে নবীগঞ্জ থানায় অভিযোগ, বাগানে বিশৃংখলা সৃষ্টি সহ বিনিয়োগকারীদের সাথে শর্তভঙ্গের নানাবিধ কর্মকান্ড শুরু করা হয়েছে। এদিকে জেলা প্রশাসন থেকে বাগানের লীজ বাতিলের প্রক্রিয়াও চলমান বলে বিনয়োগকারীগণ পত্রে উল্লেখ করেন। এ বিষয়টি জেলা প্রশাসন ও জ্ঞাত রয়েছেন। ইমাম টি এস্টেটের স্বত্তাধিকারী দাবিদার ৩ ব্যাক্তি নিয়ম নীতির তোয়াক্কা না করে বিনিয়োগকারীদের হটিয়ে দেয়ার অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, গত বুধবার আওয়াল মিয়া ও তার সহযোগী জাহিদুল ইসলাম এর নেতৃত্বে সংঘবদ্ধ একদল উৎশৃংখল লোকদের নিয়ে বাগানে হামলা চালানো হয়। এতে ম্যানেজার ফখরুল ইসলামকে মারধোর করার চেষ্টা চালায়, শ্রমিক সহ স্থানীয় জনতা তাদের প্রতিহত করে। এ সময় মোবাইল সহ টাকাকড়ি লুটে নেয়ার মত ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
উল্লেখ্য যে, মাসুদ চৌধুরী, জি কে মাহবুব হায়দার চৌধুরী ও জি কে মাঈনউদ্দিন চৌধুরী বিনিয়োগকারীদের হটিয়ে দেয়ার নানারকম দুরভীসন্ধিমূলক কর্মকান্ড শ্রমিক কর্মচারীসহ স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com