বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। গত শুক্রবার রাত ৮ টায় পৌরসভার গয়াহরি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। নিহত রাহেল মিয়া (২৫) আলাল মিয়ার ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, আলাল মিয়া তাপশ আচার্যের বাসায় বসবাস করতেন। দিনের বেলায় আলাল গাড়ি চালাতে বাহিরে যায়। এই সুযোগে খালি ঘরে রাহেল মিয়া স্কুলের সামনে দোকান বন্ধ করে ওই ঘরের সিলিং ফ্যানের সাথে গাড়ির রাবারের ব্লেট ও রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু বরণ করে। খবর পেয়ে এস আই সাদরুল আমীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com