মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কৃষিজমি থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলনের দায়ে হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
গতকাল সোমবার বিকেলে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাজকাশারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। অভিযানে অভিযুক্ত হাফিজুর রহমানকে বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম জানান, অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন,আইন অমান্য করে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলন করা যাবে না। এ ধরনের কর্মকান্ডে পরিবেশ ও কৃষিজমি হুমকির মুখে পড়ে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। অপর দিকে দীর্ঘদিন ধরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের তাজাবাদ মৌজাস্থ পাহাড়পুর এলাকায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার বালু উত্তোলিত হচ্ছে। এ ব্যাপারে প্রশাসন কঠোর ভুমিকা নেয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী। অন্যতায় কুশিয়ারা নদীর ডাইক নির্মাণ কাজ ব্যাহতসহ বিবিয়ানা বিদ্যুৎ প্লান্ট, নদীর পাড়ের বাড়ীঘরসহ বিভিন্ন প্রতিষ্টান হুমকীর মূখে রয়েছে। মাঝে মধ্যে দায়সারা অভিযান পরিচালনা করলেও বালু উত্তোলন বন্ধ বা উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হচ্ছে না। ফলে প্রশাসন ও বালু উত্তোলনকারীদের মধ্যে চলছে চোর, পুলিশ খেলা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com