শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে পূজামন্ডপ পরিদর্শনকালে জি কে গউছ ॥ বিএনপি আবহমানকাল থেকে ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ৮টি এবং শায়েস্তাগঞ্জ উপজেলায় ১২টি ও শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ৮টি পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল সোমবার দিনভর তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা ও শায়েস্তাগঞ্জ পৌরসভায় ২০টি পূজামন্ডপ পরিদর্শন করেন।
রাতে হবিগঞ্জ পৌর শহরের মাছুলিয়া দুর্গাপূজা, পাল বাড়ী দুর্গাপূজা, মহেশ্বরী সংঘ দুর্গা পূজা, ত্রিণয়নী সংসদ দুর্গা পূজা, চৌরাঙ্গী সংসদ দুর্গাপূজা, গোপীনাথ জিউর আখড়া দুর্গাপূজা, জয়া দুর্গা পূজা, পুরাতন হাসপাতাল সড়ক দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জি কে গউছ পূজামন্ডপ নেতৃবৃন্দ ও পুজায় আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন। জি কে গউছ বলেন- সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই পূজার জন্য সনাতন ধর্মের মানুষ সারা বছর অপোয় থাকেন। বিএনপি আবহমানকাল থেকে ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করে। যুগ যুগ ধরে বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐত্যিহের অংশ। আমরা সবাই বাংলাদেশি এটিই আমাদের গর্ব, এটিই আমাদের একমাত্র পরিচয়। তাই শারদীয় দুর্গোৎসব পালনে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বিএনপি। প্রতিটি পূজামন্ডপে বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী টিম মোতায়েন করা হয়েছে। তিনি বলেন- হবিগঞ্জ একটি সম্প্রীতির শহর। এই শহরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত রয়েছে। এই শহরে রোজা এবং পূজা এক সঙ্গে আমরা উদযাপন করেছি। কিন্তু বিন্দুমাত্র কোনো সমস্যা হয়নি। এইবারও পূজায় কোনো প্রকার বিশৃংখলা হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, দুর্গাপূজা যাতে নিরাপদ ও সুন্দরভাবে সনাতন ধর্মের মানুষ উদযাপন করতে পারে সে জন্য বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিন রাত মাঠে থাকবে। যে বা যারাই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে প্রতিরোধ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবু তাহের, জেলা বিএনপি নেতা সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্টের জেলা সভাপতি এডভোকেট মিঠু চন্দ্র গোপ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com