মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে বিশ্ব হার্ট দিবস উদযাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ ২৫তম বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন গতকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে। হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে শহর প্রদেিণ র‌্যালি বের হয়, এতে ফাউন্ডেশনের সদস্যরা ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন। ২০২৫ সালের বিশ্ব হৃদরোগ প্রতিপাদ্য ঘোষণা করা হয়েছে “১টি বিট মিস করবেন না”। র‌্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল বারী আওয়াল এবং পরিচালনা করেন নিখিল বাবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডাঃ মখলিছুর রহমান উজ্জল। ডাঃ জমির আলী বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। এছাড়া চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ মঈন উদ্দিন ইমন, ডাঃ কাজী ইমানুল ইসলাম, হবিগঞ্জ ব্যকস এর সভাপতি শামছুল হুদা, চৌধুরী হাবিবুর রহমান, মহিব উদ্দিন আহমেদ সোহেল, মনসুর আহমেদ এমদাদসহ বিভিন্ন পর্যায়ের অতিথি ও আজীবন সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন। ফাউন্ডেশন এই ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com