মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নিউইয়র্কে এনটিভির ব্যুরো চিফ ফারছু আহমেদ চৌধুরীকে সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপের ব্যুরো চিফ ও নবীগঞ্জের কৃতিসন্তান সাংবাদিক ফারছু আহমেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কসে হাছান হালাল চায়নিজ অ্যান্ড পার্টি হলে যুক্তরাষ্ট্রস্থ নবীগঞ্জবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি লিডার মো. হাছান আলী এবং সঞ্চালনা করেন ফয়জুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ফারছু চৌধুরীকে বরণ করে নেন যুক্তরাষ্ট্রে প্রবাসী নবীগঞ্জবাসী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘মাস্টার অব ল’ খ্যাত বিশিষ্ট আইনজীবী ও কমিউনিটি লিডার মোহাম্মদ এন. মজুমদার। তিনি সংবর্ধিত অতিথিকে ব্যক্তিগত পক্ষ থেকে উপহারও প্রদান করেন।
এছাড়া বক্তব্য রাখেন— কমিউনিটি লিডার শেখ জামাল হোসেন, সাবেক ইউপি সদস্য মর্তুজা মিয়া, খসরু আহমেদ, দুদু মিয়া, বিশিষ্ট কবি ছহুল আহমদ, আবু তাহের চৌধুরী, শেখ আক্তার হোসেন নানু, গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুর রহমান চৌধুরী, ফরিদ আহমদ, মুহিবুর রহমান, সৈয়দ লিটন আলী, সমাজসেবক সোহেল আহমেদ, আব্দুল হাকিম প্রমুখ।
বক্তারা নবীগঞ্জ তথা সিলেট বিভাগের আর্থসামাজিক উন্নয়নে সাংবাদিক ফারছু আহমেদ চৌধুরীর অবদানের ভূয়সী প্রশংসা করেন। সূচনা বক্তব্যে শেখ জামাল হোসেন বলেন, “ফারছু আহমেদ চৌধুরী নবীগঞ্জ তথা পুরো সিলেট বিভাগের সুপরিচিত মুখ। নবীগঞ্জের উন্নয়ন এবং এশিয়ার বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানার গ্যাস ঘরে ঘরে পৌঁছে দিতে তাঁর সহযোগিতা প্রয়োজন।”
উল্লেখ্য, ফারছু আহমেদ চৌধুরী বিশেষ আমন্ত্রণে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি ‘নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার এক্সপো ২০২৫’-এ অংশ নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com