মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরে যানজট নিরসনে চলবে অর্ধেক টমটম

  • আপডেট টাইম সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজায় যানজট নিরসনে হবিগঞ্জ শহরে দুদিন মোট সংখ্যার অর্ধেক করে টমটম চলাচল করবে। বাকি অর্ধেক সংখ্যক টমটম চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার ও বুধবারের জন্য হবিগঞ্জ পৌরসভা এই উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার ১ থেকে ৬৫০ নাম্বার টমটম শহরে চলবে। ৬৫১ নাম্বার হতে ১৩০০ নাম্বার পর্যন্ত চলবে বুধবার। হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে টমটম মালিক সমিতি, রিকশাভ্যান-ইজিবাইক সমিতি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সমন্বয়ের মাধ্যমে অর্ধেক সংখ্যক টমটম চলাচলের এই সিদ্ধান্ত হয়। এছাড়াও রিক্সাভ্যান ও ইজিবাইক সমিতির নেতৃবৃন্দ পূজা উপলক্ষে অটোরিক্সা চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেন। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন, “পূজা উপলক্ষে শহরের যানজট নিরসনের লক্ষ্যে পৌরসভার অতিরিক্ত ভলান্টিয়াররা কাজ করবে। পাশাপাশি টমটম মালিক সমিতি ও ইজিবাইক সমিতির ভলান্টিয়াররা সহযোগিতা করবে। এতে করে শহরের যানজট অনেকটাই কমবে বলে আশা করা যায়।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com