স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায়। গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুই উপজেলা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূিিচর উদ্বোধন করেন বিএনপির আন্তজার্তিক সম্পাদক, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ। অনুষ্ঠানে বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের সাবেক প্রধান শিক্ষক শংকর চন্দ্র চৌধুরী নতুন সদস্য ফরম পূরণ করে বিএনপিতে যোগদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বানিয়াচং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আল হাদি, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোহন মিয়া তালুকদার, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শামছুল আলম, বানিয়াচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান বাবলু, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনূর আলম, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ সওদাগর, সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ, বানিয়াচং উপজেলা বিএনপি নেতা মাও. লুৎফুর রহমান, বানিয়াচং উপজেলা যুবদলের আহবায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাজিদুর রহমান সাজু, আজিজুল হক, শরিফ চৌধুরী, হাফিজুর রহমান তালুকদার, আল মামুন সওদাগর, সলিমুল্লাহ মিয়া, উজ্জ্বল মিয়া, শামিম আহমেদ, দক্ষিন বানিয়াচং উপজেলা যুবদলের আহবায়ক নুরুল হুদা, সদস্য সচিব আব্দুল্লাহ আল নাসের, শিবপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক লকুছ মিয় চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক মিনু মিয়া, বদলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জামাল মিয়া, জলসুখা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তালেব হোসেন প্রমূখ।