মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

পূজা উৎযাপন পরিষদের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ দুর্গাপূজা উৎসবমূখর করতে বিএনপি নেতাকর্মীরা মাঠে ময়দানে থাকবে

  • আপডেট টাইম শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আসন্ন দুর্গাপূজা উৎসবমূখর করতে বিএনপি নেতাকর্মীরা মাঠে ময়দানে থাকবে। ইতিমধ্যেই জেলা বিএনপির প থেকে মনিটরিং টিম গঠন করা হয়েছে। পূজা মন্ডপে আমরা যাবো। সকল ধর্মের মানুষ যাতে স্বস্বিতে শান্তিতে আনন্দে থাকতে পারে আমি সেই চেষ্টা করবো। পৌরসভায় যেভাবে ধর্ম-বর্ণের উর্ধ্বে উঠে কাজ করেছি, ভবিষ্যতে বড় পরিসরে দায়িত্ব পাইলে সেভাবেই কাজ করবো। তিনি গতকাল শুক্রবার পৌর পূজা উৎযাপন পরিষদের সাথে হবিগঞ্জ পৌর বিএনপির মতবিনিময় সভায় এসব কথা বলেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সার্বজনীন শারদীয় দুর্গাপূজা হবিগঞ্জ জেলায় সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে হবিগঞ্জ পৌর বিএনপি এই সভার আয়োজন করে। সভায় জি কে গউছ আরও বলেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে সকল মানুষ, সকল ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে বসবাস করবো, এটা আমাদের অধিকার। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দল নিজেদের সুবিধা নেয়ার জন্য আমাদের মধ্যে বিবেদ সৃষ্টি করেছে। এই দেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোনো শব্দ নেই। এ দেশে যারা জন্ম গ্রহণ করেছে তারা যে ধর্মেরই হোক, কেউই সংখ্যালঘু নয়। তিনি বলেন- গত বছর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙ্গে পড়েছিল, থানায় পুলিশের সংখ্যা কম ছিল। তাই অনেক জায়গায় দুর্গাপূজা হবে কি না এমন আশংকা তৈরী হয়েছিল। এই পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সকল নেতাকর্মীকে নির্দেশ দিলেন আমরা যেন সনাতন ধর্মের মানুষের পাশে থাকি। তারেক রহমানের এই নির্দেশনা পাওয়ার পর পূজায় যাতে কেউ বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সে জন্য বিএনপির নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ন্যায় দায়িত্ব পালন করেছে। পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, বাংলাদেশ পুজা উৎযাপন হবিগঞ্জ পৌর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট জন্টু চন্দ্র দেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৌশিক আচার্য্য পায়েল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মুহাইমিন চৌধুরী ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, সহ সভাপতি লিটন আহমেদ, সুমন, শেখ মখলিছুর রহমান প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com