বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ জুনু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই আঞ্চলিক মহাসড়কে ফায়ার সার্ভিস ভবনের পূর্ব পাশে বামৈ থেকে কালাউকগামী একটি টমটমে যাত্রী হিসেবে উঠেছিলেন জুনু মিয়া। হঠাৎ করেই তিনি টমটম থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। পরে স্বজনরা তাকে নাসিরনগরে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জুনু মিয়ার বাড়ি লাখাই উপজেলার বামৈ গ্রামে। তিনি ছিদ্দিক আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক বলেন, “জুনু মিয়া টমটমের সামনের সিটে বসে ছিলেন। হঠাৎ করে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে নাসিরনগরে নেয়ার পথে তিনি মারা যান।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com