মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে শফিক হত্যা ॥ মা আসামী

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের ঘরগাঁও গ্রামে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে শফিক মিয়া হত্যায় মা, ভাবি ও শ্বশুরবাড়ির ৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার রাতে নিহতের স্ত্রী রিপা আক্তার বাদী হয়ে চুনারুঘাট থানায় এ মামলা করেন। এর আগে রোববার রাতে মায়ের প্ররোচনায় ভাবি ও তার বাবার বাড়ির লোকজন প্রবাসী শফিক মিয়াকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সোমবার ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জমিজমা নিয়ে মায়ের প্ররোচনায় এক ছেলের বউ ও তার পরিবারের লোকজন অপর ভাইকে হত্যার ঘটনায় এলাকাবাসী ক্ষোভ জানিয়েছেন। নিহত শফিক মিয়া ঘরগাঁও বিলপারের মৃত ছায়েদ আলীর ছেলে। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে দ্বিতীয়। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। শফিকের বড় ভাই রফিক মিয়া ও ছোট ভাই হাবিবুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ ছিল।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মীর আল আমিন জানান, এ বিষয়ে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com