বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে শালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বা পড়া হয়েছে

মাধবপুরে প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে শ্যালিকাকে (১৭) ধর্ষণের অভিযোগে দুলাভাই লেবন মিয়া (৪০) আদালতের নির্দেশে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে সোমবার রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফা হরিণখোলা গ্রাম অভিযান চালিয়ে অভিযুক্ত লেবন মিয়াকে গ্রেফতার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকালে শাহজালাল সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে বাড়ি থেকে বের হন ভিকটিম। পরে সে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাকে না পেয়ে ১৫ সেপ্টেম্বর ভিকটিমের বাবা মাধবপুর থানায় একটি নিখোঁজ জিডি (নং-৮৪৯) করেন।
২২ সেপ্টেম্বর কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন। পরবর্তীতে ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, লেবন মিয়া প্রেমের সম্পর্ক গড়ে তাকে ধর্ষণ করে।
অভিযুক্ত লেবন মিয়া মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ও ভিকটিমের বড় বোনের স্বামী।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহ বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com