মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মক্রমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঙ্গু মিয়াকে অব্যাহতি

  • আপডেট টাইম বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৬নং ওয়ার্ড সদস্য রঙ্গু মিয়াকে অব্যাহতি দেয়া হয়েছে। দুঃস্থদের মাঝে প্রদানকৃত কম্বল কাউকে না জানিয়ে আত্মসাত, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার সাথে অশোভন আচরণ, পরিষদে বরাদ্দকৃত অনুদান ও বরাদ্দ সদস্যদের না দিয়ে আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২১ সেপ্টেম্বর স্থানীয় সরকার ২০০৯ এর ৩৯ (১৩) ধারা মতে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অব্যাহতি দেন। বর্তমানে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
এর আগে ইউনিয়নের ৯ সদস্য তার বিরুদ্ধে অনাস্থা এনে স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অভিযোগ করেন। অভিযোরে প্রেক্ষিতে উপসচিব নুরে আলম তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
প্রসঙ্গত, মক্রমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যাবার পর দায়িত্ব পান রঙ্গু মিয়া। এরপর থেকে তিনি অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে বিভিন্ন মালামাল আত্মসাতসহ সদস্যদের সাথে অশোভন আচরণ করেন। দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকেন। যার কারণে সেবাপ্রত্যাশীরা দূর্ভোগে পড়েন। কাজকর্মে বিঘ্ন ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com