বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে সার ও কীটনাশক ব্যবসায়ীদের জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর মসজিদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। লাইসেন্সবিহীনভাবে সার ও কীটনাশক বিক্রি, সারের অতিরিক্ত মূল্য গ্রহণ এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহায়তা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ফকির। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির উদ্যোগে পরিচালিত এ অভিযানে লাইসেন্স, ক্যাশ মেমো ও রেজিস্টারবিহীনভাবে সার ও কীটনাশক বিক্রির দায়ে ৪টি দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান, যে সকল অসৎ ব্যবসায়ী কীটনাশক, সার, বীজ বিক্রি কৃত্রিম সংকট সহ জনস্বার্থ বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com