শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জ পৌরকর সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরকর সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় নবীগঞ্জ পৌরসভার সভাকক্ষে এই সেবা সপ্তাহ-২০২৫’র শুভ উদ্বোধন করা হয়। পৌর সেবার উন্নয়নে, কর দেব খুশিমনে’ এই শ্লোগান নিয়ে পৌর কর সেবা সপ্তাহ শুভ উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ রুহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম, পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ, পৌরসভার সাঁট লিপিকার সুরঞ্জিত দাশ, স্যানিটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, সহকারী এসেসর উমা রাণী বণিক, কার্যসহকারী মো. আবু মুছা, টিকাদান সুপারভাইজার বনানী দাশ, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, নিম্নঃ সহঃ কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দিপংকর সরকারসহ পৌরসভার সম্মানিত করদাতাবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে ৫৪ হাজার ৫শত টাকা কর প্রদানকারী আঃ হেকিমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ‘জুন-আগস্ট ২০২৫’ শতভাগ জন্মনিবন্ধনে বিশেষ অবদান রাখায় পৌরসভার টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পৌরকর সেবা সপ্তাহ চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com