বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে এবি ব্যাংক গ্রাহকের একাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও’র অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরস্থ এবি ব্যাংক লিমিটেড শাখায় আবারো বড় ধরনের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এবারের ঘটনায় গ্রাহক মোঃ সারোয়ার তরফদারের একাউন্ট ১১১১৩৩২৯০২৩০০ থেকে অজ্ঞাত একাউন্ট ৭৫০১০৪৩৫৮২৬৪, ২৪৪৫৮১১২২৬৬৪২১, ১০৮৬৯৭১২০৬৬৪, ৬৭৮৭৩৪৪২২৬০৭, ৮০৭৯১৫৯২৬১৬৮ সহ বিভিন্ন নম্বরে ৫ লাখ টাকা রহস্যজনকভাবে নিয়ে যায়। গত কয়েক মাস আগে চুনারুঘাট উপজেলার গোড়ামি গ্রামের মৃত ওয়াহিদ তরফদারের পুত্র একাউন্ট করেন। গ্রাহক সারোয়ার তরফদার ব্যাংকের বর্তমান ম্যানেজার জিয়াউর রহমান খানকে দায়ী করে হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জানা গেছে, গতকাল বুধবার দুপুরে তার মোবাইলে এসএমএস এলার্ট আসে। এরপর তিনি ব্যাংকে গিয়ে দেখেন, তার একাউন্ট থেকে মোট ৫ লাখ টাকা বিভিন্ন অচেনা একাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। অভিযোগে উল্লেখ করা হয় সরোয়ার হোসেন ম্যানেজার জিয়াউর রহমানকে টাকা ট্রান্সফারের ম্যাসেস আসে তখন তিনি ফোন দিয়ে ম্যানেজারকে একাউন্ট বন্ধ করতে বলেন। কিন্তু তিনি তা না করে তার সাথে অশোভন আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় অন্য কর্মকর্তারাও একই আচরণ করেন। বিষয়টি জানাজানি হলে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। হবিগঞ্জ সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে ব্যবস্থা নিবে। কারণ ব্যাংকে এমন ঘটনা দুঃখজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com