শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

শহরে পূবালী ব্যাংক পিএলসি’র “তারুণ্যের উৎসব অনুষ্ঠিত”

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক “পূবালী ব্যাংক পিএলসি” হবিগঞ্জ শহরস্থ টাউন মডেল মসজিদ রোড শাখায় “তারুণ্যের উৎসব -২০২৫” অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ সেপ্টেম্বর সোমবার এই তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আঞ্চলিক কার্যালয় থেকে আগত সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাউন মসজিদ রোড শাখার ব্যবস্থাপক বিরাজ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেকে এন্ড এইচকে হাইস্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মো: মহিউদ্দিন। আয়োজনে উপস্থিত ছিলেন- জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, হবিগঞ্জের বিভিন্ন তরুণ উদ্যোক্তা ও অত্র শাখার সম্মানিত গ্রাহকবৃন্দ। অত্র শাখার কর্মকর্তা মো: শাহীন মিয়া অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি আর্থিক খাতের সেবা ও ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট, ডিজিটাল আর্থিক সেবা বিষয়ক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে শাখা ক্যাশ ইনচার্জ মারুফ আহমেদ সাইবার নিরাপত্তা ও জাল নোট বিষয়ক বিভিন্ন বক্তব্য ও তথ্য উপস্থাপন করেন। প্রধান অতিথি মো: জাহিদুল ইসলাম তাহার বক্তব্যে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা নিয়ে বিভিন্ন পরামর্শ দেন। বিশেষ অতিথি মো: মহিউদ্দিন বর্তমান পরিস্থিতিতে তরুণদের নিয়ে অনুষ্ঠান কে স্বাগত জানান। অনুষ্ঠানের সভাপতি বিরাজ চক্রবর্ত্তী তরুণ উদ্দ্যোক্তা ও টেকসই উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে ১৫ দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com