বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আধুনিক স্টেডিয়ামের পাশে দিনমজুর শুকুরের ঘর জালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দিনমজুর শুকুর মিয়ার টিনসেট ঘর জালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কৃষি জমিতে নির্মিত ওই ঘরে রাখা মালামালও পুড়ে গেছে। এতে প্রায় ৫০/৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, দিনমজুর শুকুর মিয়া হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের পাশে বসুন্ধরা এলাকায় বিভিন্ন জনের জমিতে বিভিন্ন জাতের সব্জি চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। সে বিভিন্ন জনকে জমি ক্রয় বিক্রয়ে সহযোগিতা করে থাকে। ইদানিং কতিপয় দুর্বৃত্ত তার নিকট চাঁদা দাবী করে আসছে। সে তাদের চাঁদা না দেয়ায় প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা কৃষি জমিতে নির্মিত শুকুর মিয়ার ঘরে হামলা চালায়। এ সময় তাকে না পেয়ে ঘরটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন দেখে লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আগুনে টিনসেট ঘরটি মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। পরদিন শুক্রবার জমিতে কাজ করাকালে কতেক দুর্বৃত্ত শুকুর মিয়ার উপর পুন:রায় হামলা চালিয়ে মারধর করে। এ ব্যাপারে শুকুর মিয়া গতকাল হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com