বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে বৈষম্য মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়কারীদের থেকে সতর্ক থাকার আহ্বান এনসিপি নেতৃবৃন্দ

  • আপডেট টাইম রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্য মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়কারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতৃবৃন্দ। গতকাল এক বিবৃতিতে হবিগঞ্জ জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়ক মোঃ নুরুল হক টিপু, সিনিয়র সদস্য ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম ও সদস্য এডভোকেট আব্দুল ওয়াহিদ মনির। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইদানিং একটি কুচক্রি মহল এনসিপির নাম ভাঙ্গিয়ে মিথ্যা মামলার এজাহার সৃস্টি করে বিভিন্ন ধরণের লোকদের দিয়ে তাদের এজেন্ট পরিচয় দিয়ে চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। প্রকৃত পক্ষে এনসিপি কেন্দ্রীয় থেকে কোনো মামলার নির্দেশনা নেই। হবিগঞ্জ জেলার বৈষম্যের সকল কমিটি স্থগিত করা হইয়াছে। এখানে কিছু বিপথগামী বৈষম্য বিরোধী কর্মী ও এনসিপির নাম বিক্রি করে কিছু লোক দিয়ে এসব কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। নেতৃবৃন্দ এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার লোকদের সজাগ থাকার অনুরোধ জানান এবং জনগণকে আরও কঠোর হস্তে এসব চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান। নেতৃবৃন্দ, কেহ মামলার নাম নিয়ে চাঁদার জন্য যায় তাদের ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com