বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ও পূজা উদযাপন ফ্রন্টের পরামর্শ সভা ॥ জি কে গউছের সাথে সৌজন্য সাক্ষাত

  • আপডেট টাইম শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক যৌথ পরামর্শ সভা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় স্থানীয় শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সভার পর বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠন দুটির নেতৃবৃন্দ। পরামর্শ সভার শুরুতে বাংলাদেশ হ্ন্দিু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান ও সাবেক সচিব বিজন কান্তি সরকারের একমাত্র কন্যা শ্রাবণী সরকার ঋতুর অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার স্বরবিন্দু দাশ, এডভোকেট মিঠু চন্দ্র গোপ, অরবিন্দু রায়, অবিরাম দাস, এডভোকেট পঙ্কজ কান্তি রায়, সাধন বড়ুয়া বিশ্বজিৎ শেখর পুরকায়স্থ, অনুপ দাশ, রাজু নাগ, অতিন দত্ত চৌধুরী পাপন, রাজু দাস রাজন, কৃষ্ণ তালুকদার, এডভোকেট প্রজেস দাশ, তুষার রায়, নরোত্তম দাশ, সঞ্জয় দাশ, সঞ্জয় রায়, সোহেল বিশ্বাস, প্রবীন রায়, উত্তম সরকার, চঞ্চল বিশ্বাস, সুমিত পাল, সুজিত পাল, ভানু বণিক, নৃপেশ সরকার, রনজিত চন্দ্র দেব, পরেশ সূত্রধর প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়- দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের জন্য এই দুটি সংগঠনের পক্ষ থেকে মনিটরিং সেল গঠন করা হবে। পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হবে। প্রশাসনের সাথে সমন্বয় রেখে এসব কাজ করা হবে।
সভার পর কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছের সাথে তার বাসভবনে স্বাক্ষাৎ করেন নবগঠিত এই সংগঠন দুটির নেতৃবৃন্দ। এসময় জি কে গউছ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর করতে সংগঠন দুটির পাশে থাকার আশ্বাস দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com