বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে ১৬ ডাকাতি মামলার আসামি জামালের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৬টি ডাকাতি মামলার আসামি জামাল মিয়া ওরফে জামাল ডাকাতকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। নিহত জামাল ওই গ্রামের আবদুর রহমানের ছেলে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, জামাল ও তার সহযোগীদের সঙ্গে একই গ্রামের আরেকটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার ভোর রাতে প্রতিপরে লোকজন তাকে কুপিয়ে হত্যা করে ধানেেত ফেলে রেখে যায়। ভোরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ওসি আরও জানান, ডাকাতি, দস্যুতা ও চুরির অভিযোগে শুধু বাহুবল মডেল থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে ১৬টি। দেশের আরও বিভিন্ন থানায়ও তার নামে মামলা থাকতে পারে। তিনি বলেন, লাশ উদ্ধারের পর গ্রামের রেনু মিয়ার ছেলে শিবলু মিয়াকে (১৯) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com